বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী ইজিবাইকের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ইজিবাইক যাত্রী স্কুল শিক্ষিকাসহ ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত একজন দুইজন ইজিবাইক যাত্রী হাসপাতালে মারা গেছেন।
সোমবার (৯ সেপ্টেম্বার) সকালে মোংলা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোমবার সকাল ০৯:৪০ সময় বাগেরহাট হইতে অজ্ঞাতনামা পিকআপ খুলনার দিকে এবং কাটাখালি হইতে বাগেরহাট মুখী ইজিবাই টাউনয়াপাড়া হেমকো কোম্পানির সামনে আসলে একটি টলিকে ওভার টেক করতে গিয়ে অজ্ঞতার পিকআপটি ইজি বাইকের ডান পাশে মেরে দিলে পিক আপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ইজিবাইকে থাকা ০৪ জন যাত্রীর মধ্যে ৩ জন যাত্রি ঘটনাস্থলে মারা যান, অপর একজন যাত্রী গুরুত্র আহত অবস্থায় খুলনা নেয়ার পথে মারা যান।
নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ গ্রামের নোমান শেখ স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিপা বেগম (২৮),জেলার রামপাল উপজেলার নবাবপুর এলাকার রাজমিস্ত্রি মো. মাসুম (৩৩), একই এলাকার রাজমিস্ত্রি শওকত আলী (৪০),অজ্ঞাত মোঃ হিরন(৪৫)।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপসহকারী পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম জানান, সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাটাখালী থেকে যাত্রীবাহী ইজিবাইকটি টাউন নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইজিবাইকে থাকা স্কুল শিক্ষিকাসহ তিনজন ঘটনাস্থলে নিহত হন। আহত দুইজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেছে।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে গেছে।
সূত্র: দ্য ডেইলি মেসেঞ্জার