বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ঠাকুরগাঁও সীমান্তে বি.এস.এফ এর গুলি, কিশোর শ্রী জয়ন্ত নিহত

  • সময়: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ২.৪১ পিএম
  • ২১২ জন
কিশোর শ্রী জয়ন্ত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকা বিএসএফের গুলিতে ১ জন বাংলাদেশী নিহত ও ২ বাংলাদেশী আহত হয়েছে। সোমবার গভীর রাতে ধনতলা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩ এর পাশদিয়ে ভারতে অনুপ্রবেশ কালে ভারতীয় ডিংগাপাড়া বিএসএফ বাহিনী গুলি চালালে শ্রী জয়ন্ত কুমার সিংহ(১৫) ভারতের অভ্যন্তরে গুলি বৃদ্ধ হয়ে নিহত হয়। সে বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে। এ সময় তার সাথে থাকা আরও দুইজন আহত বাংলাদেশী আহত হয়েছে। তারা বাংলাদেশে পালিয়ে এসে রংপুরে গোপনে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রায়েছে বলে জানা গেছে। আহতরা হলেন ফকির ভিঠা বেল পুকুর গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহ ও নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির । তিনি বলেন , কি কারানে তারা সীমান্তে গিয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজির আহমদ বলেন, এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি । বিষয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি।

 

সূত্রঃ যায়যায় দিন

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24