বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকি

  • সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১.৩০ এএম
  • ৪৯৫ জন
ছবি: সংগ্রহীত
কয়েক দিন আগেই পাকিস্তানকে দাপট দেখিয়ে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার তাদের মিশন ভারতের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ। তবে এই সিরিজ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হামলার হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা।

 

দলটির সভাপতি জয়বীর ভরদ্বাজ বলেছেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে…মন্দির ধ্বংস করা হচ্ছে। এর পরও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত।

কারণ অন্যথায় দেশে অশান্তি হবে। 

এই বিষয়টি স্বীকার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও। বিসিসিআই সূত্রে এবিপি লাইভ জানিয়েছে, বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে কানপুরে। এই ম্যাচে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা।

 

সংগঠনটির সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ জানিয়েছেন, তারা এই ম্যাচ বাতিলের সব রকমের চেষ্টা করবেন। শেষ পর্যন্ত এ ম্যাচের আয়োজন করলে এতে হামলারও হুমকি দিয়েছেন তিনি।

হিন্দু মহাসভার এমন হুমকি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও (বিসিসিআই)। এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন রয়েছে, পরিবর্তন করা হতে পারে ভেন্যু। সে ক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে।

 

এ বিষয়ে এত দিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘না, এ রকম সব সময় সব দেশের খেলাতে অন এন্ড অফ থাকেই। আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে পরিকল্পনা করা আছে, সেভাবেই করব।’

সূত্র: কালের কন্ঠ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24