বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ফের ৪ দিনের রিমান্ডে হাসানুল হক ইনু

  • সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬.১৪ পিএম
  • ২৭৮ জন

আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এই আদেশ দেন।

গত ২৭ আগস্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় হাসানুল হক ইনুকে ৭ দিনের রিমান্ডে পাঠায় আদালত। এর আগে, ২৬ আগস্ট বিকেলের দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ইনুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

শেখ হাসিনার দেশত্যাগের আগের দিন গত ৪ আগস্ট সেই সময়কার পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন হাসানুল হক ইনু। সেই বিবৃতিতে সংঘাত-সহিংসতা এড়াতে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান ও আলোচনার শেষ সুযোগ হাতছাড়া না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হাসানুল হক ইনু। ২০১৪ থেকে ২০১৯ মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে কুষ্টিয়া-২ আসনে নৌকা নিয়ে নির্বাচন করেও হেরে যান তিনি।

সূত্রঃ যমুনা টিভি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24