বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

সরকারি প্রতিনিধি দল না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চাকরিপ্রত্যাশীদের

  • সময়: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬.০৩ পিএম
  • ৩৭১ জন

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। সরকারি প্রতিনিধি দল না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘোষণা দেন তারা।

এর আগে বিকেলে ৫টা পর্যন্ত সড়কে থাকার ঘোষণা দেন তারা। এই সময়ের মধ্যে সরকারি প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে বা তাদের প্রতিনিধি দলের সাথে উপদেষ্টাদের সাক্ষাতের দাবিও জানান তারা।

চাকরিপ্রত্যাশীদের সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন, সরকারের উপদেষ্টাদের সাথে কথা হয়েছে। কমিশন গঠন করে দাবিগুলো সেখানে উপস্থাপন করা হবে বলে জানান তারা। তবে চাকরি প্রার্থীরা চাইছেন, উপদেষ্টারা তাদের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করে একটি যৌক্তিক সমাধান দেবেন।

এদিকে, শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে চাকরিপ্রত্যাশীদের সমাবেশ শুরু হয়। পরে দুপুর ১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। এ সময় শাহবাগ এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে শাহবাগ এলাকার সবগুলো সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা বলেন, বিশ্বের প্রায় ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর, তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত। ভারতসহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করেছে। কিন্তু আমাদের মাত্র ৩০ বছর। নতুন বাংলাদেশে আমরা এই বৈষম্য মানি না।

বয়স না মেধা-মেধা মেধা, আর নয় কালক্ষেপণ-এবার দাও প্রজ্ঞাপন, ৩০ এর শৃঙ্খল-ভেঙে দাও গুঁড়িয়ে দাও, পদ্মা-মেঘনা-যমুনা, ৩৫ আমার ঠিকানা, বৈষম্যবিরোধী বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নেই, সাড়া বাংলায় খবর দে, ৩০ এর কবর দে- এমন বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায় বিক্ষোভকারীদের।

 

সূত্রঃ যমুনা টিভি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24