বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

রদ্রিগোর গোলে ব্রাজিলের জয়

  • সময়: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০.০০ এএম
  • ২৪৫ জন

অবশেষে রদ্রিগোর কল্যাণে জয়ে ফিরেছে ব্রাজিল। তার একমাত্র গোলই আজ শনিবার (৭ সেপ্টেম্বর) ইকুয়েডরের বিপক্ষে জয় এনে দিয়েছে ব্রাজিলকে। এ জয়ের ফলে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চার ম‍্যাচ পর জয় পেল পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

এদিন মাঠে নামার তৃতীয় মিনিটেই ভালো সুযোগ পায় ব্রাজিল। রদ্রিগোর ফ্রি কিকে পেনাল্টি স্পটের কাছ থেকে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি লুইস এইহিক। ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় বল। নয় মিনিট পর ডি বক্সের বাইরে থেকে রদ্রিগোর শট ফেরান ইকুয়েডর গোলরক্ষক হেরমান গালিনদেস।

তবে গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৩০তম মিনিটে জালের দেখা পান রদ্রিগো। লুকাস পাকেতা বল পেয়ে পাস বাড়ান রদ্রিগোকে। বল নিয়েই উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন তিনি। ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে লেগে বলের গতিপথ খানিকটা পরিবর্তন হয়ে বারে লেগে বল ঢুকে যায় প্রতিপক্ষের জালে।

ছয় মিনিট পর একটুর জন‍্য দ্বিগুণ হয়নি ব‍্যবধান। ডি বক্সের বাইরের থেকে ভিনি জুনিয়রের চিপ অল্পের জন‍্য নাগালে পাননি ছুটে যাওয়া রদ্রিগো। বলও বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে!

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল ইকুয়েডর। ব্রাজিলের তিন খেলোয়াড়ের ঘের থেকে বল পায়ে বেরিয়ে যান কেভিন রদ্রিগেস। অনেকটা এগিয়ে গিয়ে ডি বক্সের মাথায় তিনি খুঁজে নেন কেইসেদোকে। চেলসি মিডফিল্ডারের প্রথম শট ফেরান ব্রাজিল গোলরক্ষক আলিসন। ফিরতি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন গাব্রিয়েল মাগালিয়াইস।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম‍্যাচ। তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই।

৬৫তম মিনিটে গতি ও পায়ের কারিকুরিতে ঝলক দেখান ভিনি। তবে তার শট সহজেই ঠেকান ইকুয়েডর গোলরক্ষক। আট মিনিট পর আবার সুযোগ পান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। গালিনদেসের চ‍্যালেঞ্জের মুখে এবার শট লক্ষ‍্যে রাখতে পারেননি।

ম‍্যাচের যোগ করা সময়ে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেয়েছিল ইকুয়েডর। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

৭ ম‍্যাচে তৃতীয় এই জয়ে ব্রাজিলের পয়েন্ট হলো ১০। পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এলো পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। সমান ম‍্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল ইকুয়ডের।

১৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে বিশ্ব চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনা।

 

সূত্রঃ যমুনা টিভি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24