বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা মিললো শামীম ওসমানের

  • সময়: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৯.১৪ এএম
  • ২৮০ জন

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী নেতারা। তাদের কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি। তেমনি নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না।

তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন তা নিয়ে ছিল আলোচনা। এরই মধ্যে দেখা পাওয়া গেল শামীম ওসমানের। তিনি দেশে নন, ভারতের দিল্লিতে আছেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে।

মাজার জিয়ারত করতে যাওয়া একজন পর্যটক নাম প্রকাশ না করার শর্তে যমুনা টিভির কাছে শামীম ওসমানের ছবি তোলার সত্যতা স্বীকার করেছেন।রাত ৯টা ৫ মিনিটের শামীম ওসমানের ছবি তুলেন তিনি।

যমুনা টেলিভিশনকে তিনি বলেন, রাতে তিনি দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন। তিনি বলেন, প্রমাণস্বরুপ তিনি ছবিও তুলে রেখেছেন।

প্রসঙ্গত, সবশেষ ৩ আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় শামীম ওসমানকে। ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ ৪ আগস্ট মাঠে থাকার বিষয়ে সিন্ধান্ত নেয় আওয়ামী লীগ। ওই মিটিংয়ের পর আর দেখা যায়নি শামীম ওসমানকে। অবশেষে তার দেখা পাওয়া গেল।

সূত্রঃ যমুনা টিভি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24