বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ

  • সময়: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১২.৫২ পিএম
  • ২৭০ জন

সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের কাঠমান্ডু থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল বাংলাদেশ। এবারের আসরও হবে একই মাঠে, আগামী অক্টোবরে। শিরোপা ধরে রাখার মিশনে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত ও পাকিস্তান। আজ টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়েছে।
গ্রুপপর্বের প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ২০ অক্টোবর নেপালের দশরথ স্টেডিয়ামে বিকেল ৫:৪৫ মিনিটে হবে ম্যাচটি। ২৩ তারিখ একই ভেন্যুতে ভারতের বিপক্ষে খেলবেন সাবিনা-মারিয়ারা।
গত আসরেও ভারত-পাকিস্তানের গ্রুপে ছিল বাংলাদেশ।
সেবার গ্রুপের তিনটি ম্যাচই জিতে সেমিতে উঠেছিল সাবিনা খাতুনরা। শেষ চারে ভুটানকে উড়িয়ে ফাইনালে নেপালকে বিষাদে ডুবিয়ে প্রথমবার শিরোপা জয় করে বাংলাদেশ।
এবার দুই গ্রুপের সেরা চার দল যাবে সেমিতে। ‘এ’ গ্রুপ তিন দলের হওয়ায় বাংলাদেশের সেমির রাস্তা সহজই বলা যায়।
পাকিস্তান তুলনামূলক দুর্বল দল। তাদেরকে হারাতে পারলে পথ পরিষ্কার হয়ে যেতে পারে। ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান।
আগামী ১৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্ট।

 

সূত্র : কালের কন্ঠ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24