Deprecated: Required parameter $wp_customize follows optional parameter $args in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/extensions/customizer/extension_customizer.php on line 583

Deprecated: Required parameter $wp_customize follows optional parameter $args in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/extensions/customizer/extension_customizer.php on line 606

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/extensions/customizer/extension_customizer.php:583) in /home/budckldq/budnews24.com/wp-includes/feed-rss2.php on line 8
জাতীয় – BUD News 24 https://budnews24.com সবার আগে সঠিক সংবাদ Tue, 14 Jul 2026 11:30:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://budnews24.com/wp-content/uploads/2024/08/cropped-circle-logo-1-32x32.png জাতীয় – BUD News 24 https://budnews24.com 32 32 ভুল প্রশ্ন, জলাবদ্ধতা—সব বিতর্কের জবাব দিলেন শিক্ষামন্ত্রী https://budnews24.com/2026/07/14/%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ac/ https://budnews24.com/2026/07/14/%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ac/#respond Tue, 14 Jul 2026 11:30:23 +0000 https://budnews24.com/?p=17700 সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছে দাবি করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিকেল ৫টা পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সবাই বলেছেন- আবহাওয়া ভালো থাকবে, সে কারণেই আমরা পরীক্ষা বহাল রেখেছি।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

সম্পূরক প্রশ্নে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, এইচএসসি পরীক্ষা চলছে। গত তিন-চারদিন ধরে ঢাকা-চট্টগ্রামসহ বড় বড় শহরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল। শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষা পেছানোর জন্য। কিন্তু এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে কারণে আজকে (মঙ্গলবার) আন্দোলন হচ্ছে, ঢাকায় আন্দোলন হচ্ছে। মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি—এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যার ওপর নির্ভর করে ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেরকম একটি পরীক্ষায়, ফিজিক্সের মতো বিষয়ে.. মাননীয় মন্ত্রী কি দয়া করে বলবেন, কী সমস্যা ছিল পরীক্ষাটি একদিন বা দুদিনের জন্য পিছিয়ে দেওয়ার?

জবাবে শিক্ষামন্ত্রী আ নম এহছানুল হক মিলন বলেন, সারা বাংলাদেশে পরীক্ষা আমরা একযোগে নিয়ে থাকি। এইচএসসি পরীক্ষার প্রায় ২,৭০০টি কেন্দ্র রয়েছে এবং ৬৪টি জেলায় একই সময়ে পরীক্ষা শুরু হয়। ইতোমধ্যে আপনারা শুনেছেন, চট্টগ্রামে যখন বন্যা হলো, তখন আমরা পর্যায়ক্রমে প্রথমে রাঙামাটি, তারপর বান্দরবান, পরে খাগড়াছড়ি এবং এরপর পুরো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করেছি।

তিনি বলেন, আমরা লক্ষ্য করছিলাম যে- বৃষ্টি হচ্ছিল এবং আমরা পরিস্থিতি নিয়মিত মনিটরিং করছিলাম। সেই সময় ৬৪ জেলার এসপি, আটটি বিভাগের বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বলেছি। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গেও যোগাযোগ করেছি। তারা জানিয়েছিল যে আর বৃষ্টি হবে না। বিকেল ৫টা পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট সবাই বলেছেন যে আবহাওয়া ভালো থাকবে, সে কারণেই আমরা পরীক্ষা বহাল রেখেছি।

শিক্ষামন্ত্রী বলেন, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গেছে। সঙ্গে সঙ্গে আমরা মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ এবং জেলা প্রশাসককে নির্দেশ দিই পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের ব্যবস্থা করতে। পরে পরীক্ষার্থীদের নৌকায় করে ওই স্কুলের পাঁচতলা ভবনে নিয়ে গিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। আমরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছি।

তিনি বলেন, এ ছাড়া সারা বাংলাদেশের জেলা প্রশাসকদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন, কোথাও পরীক্ষা গ্রহণে কোনো ধরনের দুর্যোগজনিত সমস্যা হয়নি। শুধু কুমিল্লা সরকারি মহিলা কলেজে এ ঘটনা ঘটেছে।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা নির্দেশ দিয়েছিলাম, সেখানে বিলম্বে পরীক্ষা শুরু করা হবে। যে মেয়েটির কাপড় ভিজে গিয়েছিল, তার বাড়ি থেকে কাপড় এনে দেওয়া হয়েছে। তাকে এক ঘণ্টা পরে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়ও বাড়িয়ে দেওয়া হয়েছে। জাতিকে জানাতে চাই, আমাদের পরীক্ষা ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন—জেলা প্রশাসক, ইউএনও, পুলিশ প্রশাসন—তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন যে কোনো কেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব কি না। প্রয়োজনে তারা পরীক্ষা স্থগিতও করতে পারেন।

তিনি বলেন, আমরা বারবার তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, “না স্যার, আমরা ঠিকমতো পরীক্ষা নিচ্ছি।” আপনারাও দেখেছেন কোথায় কোথায় বৃষ্টির পানি ছিল। সেগুলো আমরা সবাই লক্ষ্য করেছি। কোমলমতি সন্তানদের জন্য আমাদেরও মায়া রয়েছে। সে কারণেই আমরা সবসময় পরিস্থিতি মনিটরিং করি।

শিক্ষামন্ত্রী বলেন, একই সঙ্গে পদার্থ বিজ্ঞান বিষয়ের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল ছিল। আমরা দায়িত্ব পেয়েছি মাত্র চার মাস আগে। প্রশ্ন মডারেশন আগেই সম্পন্ন হয়েছিল। আপনারা জানেন, প্রশ্ন মডারেশনের প্রক্রিয়া দুই বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে নতুন করে কোনো প্রশ্ন প্রস্তুত করতে পারিনি। বিগত সরকারের সময় যারা মডারেটর ছিলেন, তারাই এই প্রশ্নপত্র প্রস্তুত করেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল হয়েছে এবং ওই দুটি প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।

তিনি বলেন, পরীক্ষা যাতে যথাযথভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য আমরা সব ধরনের সহায়তা নিশ্চিত করেছি। আজও সারাদিন আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। আমাদের সব স্টেকহোল্ডার জানিয়েছেন যে পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে হয়েছে। শুধু কুমিল্লা সরকারি মহিলা কলেজে এই ঘটনাটি ঘটেছে এবং সেখানেও শেষ পর্যন্ত সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

]]>
https://budnews24.com/2026/07/14/%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ac/feed/ 0
ফের বৃষ্টিবলয় আসছে, দীর্ঘ বন্যা পরিস্থিতির শঙ্কা https://budnews24.com/2026/07/14/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d/ https://budnews24.com/2026/07/14/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d/#respond Tue, 14 Jul 2026 02:45:52 +0000 https://budnews24.com/?p=17694 চলতি সপ্তাহের শেষের দিকে দেশের উপর আরেকটি মৌসুমী বৃষ্টি বলয় আসছে, যা দেশজুড়ে প্রভাব বিস্তার করতে পারে। এতে দেশের উপকূলীয় এলাকাসহ সারাদেশে ১৬ জুলাই থেকে সপ্তাহজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আসন্ন বৃষ্টিবলয়ে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশের আবহাওয়াবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও।

আবহাওয়া দপ্তর কর্মকর্তারা জানান, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজমান আছে। এটি আরো শক্তিশালী হয়ে আগামী বৃহস্পতিবার থেকে টানা কয়েকদিন দেশের উপকূলীয় এলাকাসহ সারাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি ঝরাতে পারে। এতে দেশের নদনদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম ১৭ থেকে ২৪ জুলাই আভাস পূর্বাভাসে জানিয়েছে, দেশের আবহাওয়ায় আগামী এক সপ্তাহে বৈচিত্র্যময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সপ্তাহের শুরুতে দেশের আকাশ আংশিক মেঘলা ও পরে মেঘাচ্ছন্ন থাকতে পারে। খুলনা ও রাজশাহী বিভাগে সাময়িক মৃদু তাপপ্রবাহের পাশাপাশি দেশের অন্যান্য স্থানে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

এ সপ্তাহে দেশে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হতে পারে এবং উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। একটি সক্রিয় মৌসুমী বৃষ্টি বলয় ও সিস্টেমের প্রভাবে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে এবং সপ্তাহের শেষ দিকে সতর্ক সংকেত জারির সম্ভাবনা রয়েছে।

টানা বৃষ্টির কারণে দেশের উজানে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়া শেষ দিকে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি এলাকায় পাহাড়ধ্বসের ঝুঁকি রয়েছে এবং উত্তর অঞ্চলে মাঝারি বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে।

এ প্রসঙ্গে গতকাল দুপুরে আবহাওয়া ড. আবুল কালাম মল্লিক আমার দেশকে বলেন, বৃষ্টিপাতের প্রবণতা পূর্ব-দক্ষিণাঞ্চল থেকে কমে মধ্য-উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে যাচ্ছে। এরফলে সিলেট-চট্টগ্রামের দিকে বৃষ্টি কমে ঢাকা-ময়মনসিংহ, রাজশাহী রংপুর, খুলনা ও বরিশালের দিকে বৃষ্টি বেশি হচ্ছে। আগের কয়েকদিনের তুলনায় আগামী ২-৩দিন বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে টানা কয়েকদিন দেশের উপকূলীয় এলাকাসহ সারাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

তবে আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ বলেন, সোমবার সকাল থেকে একটা দুপুর পর্যন্ত রাজধানীতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ২৪ ঘন্টায় কুমিল্লায় সর্বোচ্চ ১৩৭, বগুড়ায় ১০৮ ফরিদপুরে ৮৯ ও চ্টগ্রামে ৯৬ মিলিমিটার বৃষ্টি হয়েছেভ তিনি জানান, দেশের মধ্য উত্তর-পশ্চিমাঞ্চলসহ ঢাকায় আরও ২-১ দিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর ২-৩ দিন বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও আবারো ১৮ কিংবা ১৯ জুলাইয়ের পর থেকে বৃষ্টিপাত পুনরায় বাড়ার সম্ভাবনা রয়েছে। এবারের বৃষ্টিপাতকে ‘অস্বাভাবিক’ হিসেবে উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলছেন, এল নিনোর প্রভাবে এবার স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি নাজুক হচ্ছে। ফলে সামনে পরিস্থিতি কোন দিকে গড়ায় তা বলা মুশকিল। এ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

এ প্রসঙ্গে সোমবার সন্ধ্যায় পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, বর্তমানে দেশের সিলেট সুনামগঞ্জ ও নেত্রকোণা এই তিনটি জেলা বন্যায় আক্রান্ত। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ময়মনসিংহ, শেরপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ও লালমনিরহাট জেলা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি আরো বলেন, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে উন্নতি হলেও দেশের মধ্য ও উত্তর- পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। ভারী বৃষ্টিপাতের প্রভাবে তিস্তা অববাহিকায়ও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে ৪৮ ঘন্টা পর উত্তর- পূর্বাঞ্চলেও পরিস্থিতির উন্নতি হতে পারে।

গতকাল বিকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, সুনামগঞ্জের সুরমা নদীর ছাতক পয়েন্টে; একই জেলার কুশিয়ারা নদীর মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে; নেত্রকোণার সোমেশ্বরী নদী কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ; উত্তরাঞ্চলীয় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব অথবা কিছুটা অবনতি হতে পারে।

অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ, স্বাস্থ্যসেবা সচল রাখতে সরকারের সর্বোচ্চ প্রস্তুতি

দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় সাতটি জেলায় ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বন্যায় ৫১ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। বর্তমানে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।

আক্রান্ত জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। দুর্গত মানুষের জন্য ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৪৪ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় গত ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য ২ কোটি ৮৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল নগদ বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে বন্যাকবলিত এলাকায় চিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লাসহ ঝুঁকিপূর্ণ ১১টি জেলায় বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে মাঠে থাকা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি জেলার সার্বিক পরিস্থিতি তদারকির জন্য একজন করে জ্যেষ্ঠ চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন প্রস্তুত রয়েছে। পানিবাহিত রোগ প্রতিরোধে ওআরএস ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। জেলা পর্যায়ে ২১ হাজার ভায়াল অ্যান্টিভেনম সংরক্ষণ করা হয়েছে এবং দ্রুত আরও ২৫ হাজার ভায়াল যুক্ত হবে। ইতিমধ্যে সাপে কাটা ৯৫ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। জরুরি পরামর্শের জন্য জাতীয় স্বাস্থ্যসেবা কল সেন্টার ১৬২৬৩ সার্বক্ষণিক সচল রয়েছে।

]]>
https://budnews24.com/2026/07/14/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d/feed/ 0
বরিশালের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান https://budnews24.com/2026/07/13/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%93%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf/ https://budnews24.com/2026/07/13/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%93%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf/#respond Mon, 13 Jul 2026 02:47:10 +0000 https://budnews24.com/?p=17682 প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে রাজধানীর গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী বরিশালের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

সোমবার সকাল ৬টার পর গুলশানের বাসভবন থেকে তিনি রওয়ানা হন।

বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গতকাল রোববার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে বরিশাল যাবেন। সেখানে বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচি।

এছাড়া বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

]]>
https://budnews24.com/2026/07/13/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%93%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf/feed/ 0
ছয় বিভাগে আরো অতিভারী বৃষ্টি হতে পারে https://budnews24.com/2026/07/12/%e0%a6%9b%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%85%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%83/ https://budnews24.com/2026/07/12/%e0%a6%9b%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%85%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%83/#respond Sun, 12 Jul 2026 12:45:51 +0000 https://budnews24.com/?p=17679 দেশের ছয় বিভাগে আরো ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

সংস্থাটির দৃষ্টিতে ২৪ ঘণ্টায় দেশের কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে ভারী এবং তারও বেশি অর্থাৎ ৮৮ মিলিমিটারের বেশি হলে তাকে অতিভারী বৃষ্টিপাত ধরা হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অতিভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান আমার দেশকে বলেন, শনিবার সকাল ৬টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৩০ ঘণ্টার ব্যবধানে ১৭৯ মিলিমিটার অবিরাম বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। এর মধ্যে সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার আর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে।

সকাল ৬টা পর্যন্ত সারা দেশের মধ্যে পটুয়াখালীতে সর্বোচ্চ ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বৃষ্টি ও অপর্যাপ্ত নিষ্কাশনব্যবস্থার কারণে শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক পর্যন্ত পানিতে ডুবে গেছে। এতে নগরবাসী ও বাইরে থেকে আসা নাগরিকরা পড়েছেন চরম দুর্ভোগে।

]]>
https://budnews24.com/2026/07/12/%e0%a6%9b%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%85%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%83/feed/ 0
টানা বৃষ্টি কত দিন, জানাল আবহাওয়া অফিস https://budnews24.com/2026/07/12/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%86/ https://budnews24.com/2026/07/12/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%86/#respond Sun, 12 Jul 2026 10:24:25 +0000 https://budnews24.com/?p=17676 ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় অতিভারি বৃষ্টি হতে পারে। অন্যত্র হতে পারে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি। রোববার (১২ জুলাই) দুপুরে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্য উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রবিবার সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের শঙ্কা রয়েছে।

পরবর্তী চার দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ ও ১৫ জুলাই সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ১৪ জুলাই দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

]]>
https://budnews24.com/2026/07/12/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%86/feed/ 0
সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট https://budnews24.com/2026/07/09/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b2-%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a7%e0%a6%be/ https://budnews24.com/2026/07/09/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b2-%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a7%e0%a6%be/#respond Thu, 09 Jul 2026 04:26:02 +0000 https://budnews24.com/?p=17652 তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

এর ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন সংসদে পাস হয়। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ ওই সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল।

সরকার পরিবর্তনের পর এই সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল ঘোষণা করা হয়।

এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয় হাইকোর্টের রায়ে। পরে ৩ নভেম্বর ওই রায় পুরো বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিট মামলার বাদীপক্ষ সুজন সম্পাদকসহ চার বিশিষ্ট ব্যক্তি। এখন সর্বোচ্চ আদালতে সেই আপিলের শুনানি আজ শেষ হয়েছে। বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে।

]]>
https://budnews24.com/2026/07/09/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b2-%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a7%e0%a6%be/feed/ 0
দেশজুড়ে ৪৮ ঘণ্টার ভারী বর্ষণের পূর্বাভাস https://budnews24.com/2026/07/09/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ae-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac/ https://budnews24.com/2026/07/09/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ae-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac/#respond Thu, 09 Jul 2026 02:53:15 +0000 https://budnews24.com/?p=17646 সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল থেকেই দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ আগামী দুই দিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে বলে এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দেশের সবকটি বিভাগই—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট- এই ভারী বৃষ্টির আওতাভুক্ত ও ঝুঁকিতে রয়েছে।

২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তা ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে তা অতি ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়। চলমান এই সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।

টানা এই বৃষ্টির কারণে দেশের দুটি প্রধান মহানগরী ও পাহাড়ি অঞ্চলে বিশেষ দুটি বিপদের আশঙ্কা করা হচ্ছে।

অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন নিচু এলাকায় সাময়িকভাবে তীব্র জলাবদ্ধতা তৈরি হতে পারে। ফলে জনজীবন ও ট্রাফিক ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

অনবরত বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার মাটি ধসে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে। পাহাড়ের পাদদেশে বা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

]]>
https://budnews24.com/2026/07/09/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ae-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac/feed/ 0
ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ https://budnews24.com/2026/07/01/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87/ https://budnews24.com/2026/07/01/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87/#respond Wed, 01 Jul 2026 03:06:41 +0000 https://budnews24.com/?p=17602 আজ ১ জুলাই। বিশ্বে ইতিহাস সৃষ্টি করা ৩৬ জুলাই শুরু। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সূত্রপাত। দীর্ঘ দেড় দশকের বেশি সময় বাংলাদেশের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো সেই জুলাই বিপ্লবের তৃতীয় বার্ষিকী শুরু হলো।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে টানা ৩৬ দিনের আন্দোলন শুরু হয় ২০২৪ সালের ১ জুলাই। শান্তিপূর্ণ এই আন্দোলন ফ্যাসিস্ট শেখ হাসিনা সর্বশক্তি দিয়ে দমনের পথে হাঁটলে ১৫ জুলাই থেকে সহিংসতা আর ১৬ জুলাই থেকে প্রাণহানি শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে দমন পীড়নের কারণে প্রতিদিন মৃত্যুর মিছিল বাড়তেই থাকে। এতে আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গের মতো দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে এবং গণবিক্ষোভে পরিণত হয়। এটি চূড়ান্ত রূপ পায় জুলাইয়ের শেষদিকে। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। যার পরিসমাপ্তি ঘটে গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। ৫ আগস্ট দীর্ঘ ১৬ বছর ক্ষমতার মসনদ আঁকড়ে রাখা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এর মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ।

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট বুঝতে হলে ফিরে যেতে হবে ২০১৮ সালে। সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে ওই বছরের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকার সে বছরের ৪ অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল ঘোষণা করে। পরবর্তী সময়ে ২০২৪ সালের ৫ জুন সরকারের জারি করা ওই পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণা করলে আবারও পুনর্বহাল হয় ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ মোট ৫৬ শতাংশ কোটা।

এ কারণে আবারও ফুঁসে ‍ওঠে শিক্ষার্থীরা, রাস্তায় নেমে আসেন তারা। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলেও শিক্ষার্থীরা ফলাফলের জন্য অপেক্ষা করতে অস্বীকার করেন। কোটা বাতিলের নতুন নির্বাহী আদেশের দাবি জানান।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা (মুক্তিযোদ্ধা কোটা) পুনর্বহালে আদালতের দেওয়া রায় বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪ সালের ৬ জুন বিক্ষোভ হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। ৯ জুন ঢাবির শিক্ষার্থীরা আবার বিক্ষোভ করেন এবং তাদের দাবি মানতে সরকারকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেন তারা। একই দাবিতে চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন কর্মসূচি পালন করেন।

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ শেষে আন্দোলনকারীদের প্রতিনিধিদল সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল বরাবর স্মারকলিপি দিতে যান। অন্যদিকে, কোটা-সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৪ জুলাই দিন নির্ধারণ করা হয়।

২০২৪ সালে দেশে কোটাসংস্কার আন্দোলন দানা বাঁধতে শুরু করে ১ জুলাই থেকে। ওই দিন সাধারণ শিক্ষার্থীদের সমর্থনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামে একটি নতুন সংগঠন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাবেশসহ নানা কর্মসূচি পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী অবস্থান নেন। সেখান থেকে তারা মিছিল বের করেন। পরে টিএসসির (ছাত্র-শিক্ষক কেন্দ্র) রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করেন।

সমাবেশ থেকে ৪ জুলাই পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিপত্র পুনর্বহালসহ কয়েকটি দাবিতে আরো তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- ২ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে পদযাত্রা। আর ৩ ও ৪ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিক্ষোভ। এরপর আন্দোলনকারীরা দাবি পূরণের জন্য ৪ জুলাই সময়সীমা নির্ধারণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ৪ জুলাইয়ের মধ্যে আইনিভাবে তাদের দাবির বিষয়ে চূড়ান্ত সুরাহা করতে হবে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের বিরুদ্ধে শিক্ষকদের দাবির সঙ্গে তারা একাত্মতা পোষণ করেন জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজে গ্রন্থাগার খোলা থাকতে হবে; শিক্ষার্থীদের হলসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সমাবেশ ও মিছিল করেন। ১ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ সমাবেশ হয়। সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। বেলা ১১টা ৫৭ মিনিট থেকে দুপুর ১২টা ৭ মিনিট পর্যন্ত ১০ মিনিট প্রতীকী অবরোধ করেন তারা। ওই সময় বৈষম্যমূলক কোটা বাতিল না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

১ জুলাই দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালিত হয়। এর আগেও কোটা পুনর্বহালের প্রতিবাদে একই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

ওইদিন একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের পাশাপাশি শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে ছিল— পরবর্তী সময়ে সরকার কোটাব্যবস্থা নিয়ে কোনো পদক্ষেপ নিতে চাইলে ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুততম সময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া।

]]>
https://budnews24.com/2026/07/01/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87/feed/ 0
পরীক্ষায় নকল করলে পাঁচ বছরের কারাদণ্ডের বিল সংসদে https://budnews24.com/2026/06/29/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%ac/ https://budnews24.com/2026/06/29/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%ac/#respond Mon, 29 Jun 2026 03:20:17 +0000 https://budnews24.com/?p=17583 পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি, পরীক্ষার ডেটাবেজে অননুমোদিত প্রবেশ, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ এবং সংঘটিত পরীক্ষা অপরাধের শাস্তির বিধান রেখে একটি বিল জাতীয় সংসদে উঠেছে। সংসদ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গতকাল রোববার জাতীয় সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ উত্থাপন করেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

সংসদে উপস্থাপিত বিলটির উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পাবলিক পরীক্ষায় নকল, প্রশ্নপত্র ফাঁস, জাল সার্টিফিকেট তৈরি এবং অন্যান্য অনিয়মসহ অসদুপায় অবলম্বন রোধে প্রায় ৪৫ বছর আগে বিদ্যমান ‘দি পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) অ্যাক্ট, ১৯৮০’ প্রণয়ন করা হয়। তবে বিলটিতে উল্লেখ করা হয়, প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং ডিজিটাল মাধ্যমে পরীক্ষাসংক্রান্ত অপরাধ সংঘটনের ক্রমবর্ধমান প্রবণতার কারণে বিদ্যমান আইনের বেশ কয়েকটি ধারা এখন যুগোপযোগী নয়।

প্রস্তাবিত এ সংশোধনীর মাধ্যমে ডিজিটাল ব্যবস্থা এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সংঘটিত অপরাধগুলোকে আইনি কাঠামোর আওতায় এনে একটি সুষ্ঠু ও অসদুপায়মুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত আইনের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হলো ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ শব্দটির সংজ্ঞা অন্তর্ভুক্ত করা। এর আওতায় সাইবার অপরাধের মাধ্যমে পরীক্ষার ডেটাবেজে অননুমোদিত প্রবেশ এবং যেকোনো ধরনের ডিজিটাল কারসাজিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।

বিলে ডিজিটাল কারসাজির অপরাধে দোষী ব্যক্তির সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

এছাড়া সংঘবদ্ধভাবে পরীক্ষায় জালিয়াতি, প্রশ্নফাঁস বা এ ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অপরাধীচক্র গঠন বা পরিচালনার সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আরো কঠোর শাস্তি ও আর্থিক জরিমানার প্রস্তাব রাখা হয়েছে।

সরকারের মতে, ডিজিটাল যুগে পাবলিক পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় উদ্ভূত নতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এ সংশোধনী অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

]]>
https://budnews24.com/2026/06/29/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%ac/feed/ 0
২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ আজ https://budnews24.com/2026/06/29/%e0%a7%a8%e0%a7%af-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be/ https://budnews24.com/2026/06/29/%e0%a7%a8%e0%a7%af-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be/#respond Mon, 29 Jun 2026 02:55:21 +0000 https://budnews24.com/?p=17577 দেশজুড়ে শিক্ষার্থীদের উদ্ভাবন ও সবুজায়নে মাউশির দুই বড় উদ্যোগ।

দেশের মাধ্যমিক শিক্ষায় উদ্ভাবন, বিজ্ঞানচর্চা, উদ্যোক্তা তৈরির সংস্কৃতি এবং জলবায়ু সচেতনতা জোরদারে আজ দুটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে জাতীয় পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ এবং দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হবে।

শিক্ষার্থীদের মুখস্থনির্ভর শিক্ষা থেকে বের করে সৃজনশীলতা, বিজ্ঞানভিত্তিক চিন্তা, উদ্ভাবনী দক্ষতা ও উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতেই এই আয়োজন। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকরা উপজেলা, জেলা, মহানগর পেরিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করছেন।

জাতীয় পর্যায়ে জেলা ও মহানগর থেকে নির্বাচিত সেরা ১০০টি দল অংশ নিচ্ছে। প্রদর্শনী শেষে সেরা ১০টি দলকে ট্রফি দেওয়া হবে। এছাড়া নির্বাচিত শিক্ষকরা ৩০ হাজার টাকা ও সনদপত্র এবং শিক্ষার্থীরা ২০ হাজার টাকা ও সনদপত্রসহ বিশেষ সম্মাননা পাবেন।

অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশের ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসাসহ মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানে অন্তত একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণ করা হবে।

মাউশির মতে, এই দুই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান খোঁজার সক্ষমতা এবং পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পথ আরও সুদৃঢ় হবে।

]]>
https://budnews24.com/2026/06/29/%e0%a7%a8%e0%a7%af-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be/feed/ 0