শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে

  • সময়: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৫.২৪ পিএম
  • ১৪৫ জন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে অবস্থা আগের চেয়ে ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো। এসব দেখে আমাকে আপনাদের এলাকার মানুষ বলছে ইউনূস সরকারকে আরো ৫ বছর দেখতে চায়।

তিনি বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের প্রতিটি ঘটনার প্রতি সজাগ ও সতর্ক থাকতে হবে। পুলিশের কর্মতৎপরতা আগের চেয়ে বাড়ছে। আরো বাড়ানো হবে।

শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র ও কৃষি দেখার জন্য আমি এখানে এসেছি। ফরেন দেখার জন্য ফরেন মিনিস্টার রয়েছেন। তবে ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে। চুক্তিতে বন্দী বিনিময় করার কথা বলা আছে। এ চুক্তির আলোকে ক্রিমিনালকে ফিরিয়ে আনার চেষ্টা করব।

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, চিকেন নেক ইস্যু নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে কোনো যুদ্ধের শঙ্কা নেই। আমরা তো আমাদের নিজস্ব কিছু হাতিয়ার হারিয়েছি। এগুলো সবগুলো উদ্ধার করতে হবে।

দেশে মব নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেখানেই মব হচ্ছে সেখানেই অ্যাকশনে যাচ্ছি আমরা। যারা ঘটনা ঘটাচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসছি। ভবিষ্যতে যদি কেউ মব করতে চায় তাহলে কঠোর হাতে দমন করা হবে।

শান্তিগঞ্জে থানা এলাকায় ঘন ঘন সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, শুধু পুলিশকে দোষ দিলে হবে না, এ কাজ শুধু পুলিশের না, জনসাধারণকে বেশি করে সচেতন করতে হবে। আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি বলেন, এ অস্ত্র যাতে ব্যবহার করা না হয় সেদিক নজর রাখবে পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী, জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, শান্তিগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী প্রমুখ।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ আনুষাঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24