বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

নওগাঁয় রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

  • সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৩.২৫ পিএম
  • ২৫৮ জন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২০১৪ সালে ছাত্রলীগের করা রাষ্ট্রদ্রোহসহ দুটি মামলায় খালাস দিয়েছেন নওগাঁর একটি আদালত। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে আদালত এ রায় দেন।

বিবাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মিনহাজ জানান, তারেক রহমানকে অব্যাহতি দিয়ে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা দুটি খারিজ করে দেন নওগাঁ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।

তিনি আরও জানান, ২০১৪ সালে তৎকালীন ছাত্রলীগের সভাপতি রহমানিয়া আলম রিজভি ও সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা করেন। মামলা দুটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তা খারিজ করে দিয়েছেন।

এদিকে, মামলা থেকে তারেক রহমান অব্যাহতি পাওয়ায় আজ দুপুরে নওগাঁ আদালত চত্বরে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌরমেয়র নাজমুল হক সনির নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়।

 

সূত্রঃ যমুনা টিভি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24