বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ম্যাসিভ হার্ট অ্যাটাক, হাসপাতালে তামিম ইকবাল

  • সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১২.৩২ পিএম
  • ২৪১ জন

বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। ম্যাচ শুরুর আগে অধিনায়ক হিসেবে টসও করেন তিনি। তবে এরপরেই বুকে ব্যথা অনুভব করেন। ফলে ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। তাকে তড়িঘড়ি করে নেওয়া হয় সাভারের একটি স্থানীয় হাসপাতালে।

সেখানে তামিমকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে বিসিবির মেডিক্যাল বিভাগ। অবস্থা গুরুতর হওয়ায় তাকে আপাতত ঢাকায় আনা হচ্ছে না। পরিস্থিতির উন্নতি হলে তবেই ঢাকায় আনা হবে তাকে।

তামিমের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকায় আনার পরিকল্পনা করে মোহামেডান। সে কারণে বিকেএসপিতে এয়ার অ্যাম্বুলেন্সও নেওয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় আনা সম্ভব হয়নি।

সকাল থেকেই বুকে ব্যথা অনুভব করছিলেন তামিম ইকবাল। ফলে প্রথমেই মাঠের পাশে থাকা একটি হাসপাতালে তার ইসিজি করানো হয়। সেখান থেকে মাঠে ফেরার পথে ফের ব্যথা শুরু হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আবার পরীক্ষার পরে জানা যায় হার্ট অ্যাটাক করেছেন তিনি। সেখানে তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবি।

তামিমের অসুস্থতার খবরে স্থগিত করা হয়েছে বিসিবির ১৯তম বোর্ড সভা। জানা গেছে, বিসিবি পরিচালকরা সবাই তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24