মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

দিল্লি নয়, এখন থেকে ঢাকায় ভিসা দেবে অস্ট্রেলিয়া

  • সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৩.৪৯ পিএম
  • ১৭৩ জন

দিল্লি নয়, এখন থেকে ঢাকায় বাংলাদেশিদের ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোনালাপে এ বিষয়টি জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান। এ সময় তিনি উপদেষ্টা পরিষদকে আরও জানান, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে, অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করতো।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24