শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু শিবির

  • সময়: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১২.৩৮ পিএম
  • ১৯১ জন

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় কক্সবাজারের চকরিয়ায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। ৮৬৫ জন রোগীর চোখের চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ এবং সেনাবাহিনীর অর্থায়ন ও ব্যবস্থাপনায় ২৬ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়। গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে মোতায়েন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন উপায়ে দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ১০ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় গত জানুয়ারি মাসে চকরিয়া ওয়ার সিমেট্রি এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

বিবৃতিতে আইএসপিআর উল্লেখ করে, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকা, চট্টগ্রাম ও রামু থেকে আগত চারজন চক্ষু বিশেষজ্ঞ এসব অঞ্চলের ৮৬৫ জন রোগীর চোখের চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর অর্থায়ন ও ব্যবস্থাপনায় ২৬ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়। দূর দূরান্ত থেকে চিকিৎসাসেবা নিতে আসা ব্যক্তিদের খাবার ও যাতায়াতের বিশেষ ব্যবস্থাও রাখা হয়। সফল অপারেশন শেষে পরিপূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পাওয়া ব্যক্তিরা এই আয়োজনের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ধরনের বিশেষ চিকিৎসা ও চক্ষু শিবির, দেশের প্রান্তিক জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিতে বহুলাংশে সহায়তা করবে বলে আশা করেছে আইএসপিআর।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24