বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেটর কক্ষে আগুন, ১ ঘণ্টায় নির্বাপণ

  • সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৪.০৬ পিএম
  • ২১৮ জন

ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেটর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ফসির উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘বিষয়টি এখনও তদন্তাধীন। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

এ ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অগ্নিসংযোগের গুজব প্রসঙ্গে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, ‘এ ধরনের কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘জেনারেটর রুমটি তালাবদ্ধ ছিল। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তালা খুলে আগুন নিয়ন্ত্রণে এনেছি।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24