মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

  • সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯.৫১ এএম
  • ১৮০ জন

চ্যাম্পিয়নস ট্রাফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৫১ রান জড়ো করে মিচেল স্যান্টনারের দল। জবাবে ৬ বল হাতে রেখে জয় তুলে নেয় ম্যান ইন ব্লুরা।

লক্ষ্য তাড়ায় শুরুটা দুর্দান্ত হয় ভারতের। ওপেনিং জুটিতে ১০৫ রান তোলেন রোহিত শর্মা ও শুবমান গিল। মূলত তাদের জুটিতে জয়ের ভীত পেয়ে যায় গৌতম গম্ভীরের দল। গিল ৩১ রান করে আউট হলে এই জুটি ভাঙে। সেখানে থেকে দলীয় ১২২ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। বিরাট কোহলি ১ ও রোহিত শর্মা ৭৬ রানে ফিরে যান।

এরপর শ্রেয়াশ আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুলদের ব্যাটে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এই তিনজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ৪৮, ২৯ ও ৩৪ রান। এছাড়া হার্দিক পান্ডিয়ার অবদান ১৮ রান। নিউজিল্যান্ডের হয়ে স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল দুটি করে উইকেট নেন।

এর আগে নিউজিল্যান্ডের হয়ে উদ্বোধনী জুটিতে ৫৭ রান তোলেন উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। ইয়াং ১৫ রানে ফিরে গেলে এই জুটি ভাঙে। ভরুণ চক্রবর্তীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ১৫ রান করেন ইয়াং। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। সেই সঙ্গে কমতে থাকে রানের গতি।

দলীয় ১০৮ রানে চার উইকেট হারানো নিউজিল্যান্ড লড়াকু পুঁজি দাঁড় করাতে পেরেছে ড্যারেল মিচেল, মাইকেল ব্রেস্রওয়েল, গ্লেন ফিলিপসের সুবাদে। ৪০ বলে ৫৩ রানের ইনিংস খেলেন ব্রেসওয়েল। ৬৩ রান এনে দেন মিচেল। ফিলিপসের অবদান ৩৪ রান। এছাড়া ইনিংস ওপেন করতে নামা রবীন্দ্রর ব্যাট থেকে আসে ৩৭ রান। ভারতের হয়ে ভরুণ ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন।

নিউজিল্যান্ডের ইনিংস: ২৫১/৭ (৫০ ওভার); ড্যারেল মিচেল ৬৩, ব্রেসওয়েল ৫৩, রবীন্দ্র ৩৭, ফিলিপস ৩৪; কুলদীপ ২/৪০

ভারতের ইনিংস: ২৫৪/৬ (৪৯ ওভার); রোহিত ৭৬, আয়ার ৪৮, রাহুল ৩৪; ব্রেসওয়েল ২/২৮

ফল: ভারত ৪ উইকেটে জয়ী

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com