বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

সাভারে আন্দোলনের মুখে দাবি ‘মেনে নিল’ এনাম মেডিকেল কর্তৃপক্ষ

  • সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১২.৩৭ পিএম
  • ১৯০ জন

আন্দোলনের মুখে স্টাফদের দাবি মেনে নিয়েছে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (২ মার্চ) সকালে সাভার থানা রোডে বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে হাসপাতালের স্টাফরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করে। এতে প্রায় আড়াই ঘন্টা হাসপাতালে জনবল সংকটে চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হয়।

হাসপাতালের স্টাফরা জানান, বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কয়েক শতাধিক স্টাফ কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে আলাচনায় বসলে সেখানে ব্যাপক হট্টগোল শুরু হয়।

এসময় স্টাফরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিলে এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত নেয়। পরে হাসপাতালে সহায়ক জনবলের অভাবে ব্যাহত চিকিৎসা সেবা পুরোপুরি স্বাভাবিক হয় বলে জানান হাসপাতালের স্টাফরা।

এদিকে, সকাল থেকেই হাসপাতাল এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24