বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ বিএনপির

  • সময়: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৯.৩৯ এএম
  • ২২৮ জন

‘ভুল বিবৃতি’র জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি। গত বৃহস্পতিবার রাজধানীর নিউ ইস্কাটন রোডে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় একজন নিহত ও একজন আহত হওয়ার কথা উল্লেখ করে গতকাল শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতি দেন।

এর পরই সংবাদমাধ্যমে পাঠানো আরেক প্রেস বিজ্ঞপ্তিতে ‘ভুল বিবৃতি’র জন্য দুঃখ প্রকাশ করে দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুল তথ্যের ওপর ভিত্তি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতি দিয়েছিলেন। কিন্তু সেখানে প্রকৃতপক্ষে কোনো বোমা হামলা হয়নি। এসি বিস্ফোরণের ফলে ওই দুর্ঘটনা ঘটেছে। বিজ্ঞপ্তিতে অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

এর আগের বিবৃতিতে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে এই ধরনের বোমা হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ ধরনের হামলা প্রমাণ করে যে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এ ধরনের হামলা এবং হতাহতের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব দুষ্কৃতিকারিদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। আমরা আশা করবো-অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব বোমা হামলায় হতাহতে শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24