বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

জাতীয় নাগরিক পার্টি পাহাড়সমান শক্তি দিয়ে রাজনীতি করবে বললেন এ্যানি

  • সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১০.৩৫ এএম
  • ২০৭ জন

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ছাত্রদের নতুন রাজনৈতিক দল আমরা স্বাগত জানাই। আমাদের বিশ্বাস দলটি পাহাড়সমান শক্তি দিয়ে আগামী দিনে রাজনীতি করবে।

শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ রোডে জুলাই-আগষ্টে গণ-অভ্যুথানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে এক প্রতিক্রিয়া নিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আমার দেশকে বলেন, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথ থেকে উঠে এসেছে। ইতোমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের জন্য শুভকামনাও ধন্যবাদ জানিয়েছেন।

এ্যানি চোধুরী বলেন, বিশেষ করে বিগত ১৫-১৬ বছরের আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদী যে শাসক ছিল তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। সর্বশেষ জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একসঙ্গে ফ্যাসিবাদকে শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছি।

দেশের বর্তমান সংকট ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশে বর্তমান ষড়যন্ত্র মোকাবেলায় এই মুহূর্তে প্রয়োজন একটি সুদৃঢ় ঐক্য। তাহলে যে ফ্যাসিবাদ শক্তি এখনও দেশে বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত তা মোকাবেলা করতে হবে। আমাদের ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদের লুটের টাকায় দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বিএনপি এই নেতার মতে, ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য ৫ আগস্টের আগে আমাদের মধ্য যে ঐক্য ছিল, তার থেকে বেশি সুদৃঢ় ঐক্য সৃষ্টি করতে হবে। আমাদের মধ্য কোনো বিষয়ে মতানৈক্য থাকতে পারে কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করতে হবে। আমার বিশ্বার আমাদের এই তরুণরা পাহাড় সমপরিমাণ শক্তি আগামীদিনে রাজনীতি করে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24