বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ভগ্ন অর্থনীতি এখন ভালো অবস্থায় জানালেন প্রেস সচিব

  • সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.২২ পিএম
  • ২২০ জন
সংগ্রহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভগ্ন অর্থনীতিকে একটা ভালো অবস্থায় নিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার। গত ছয় মাসে জিনিসপত্রের দাম কমেছে, মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ‘ডিজেএফবি টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশজুড়ে মডেল মসজিদ নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে। একটি মসজিদ করতে ১৫-১৬ কোটি টাকা খরচ করেছে। কিন্তু এই মসজিদ পাড়ার কমিটিগুলো ৩ কোটি টাকায় করতে পারত। চুরির একটা উৎসব চলেছে।

প্রেস সচিব বলেন, সরকার দ্রুত সময় পাসপোর্ট দিতে বদ্ধপরিকর। জমিজমা ক্রয়-বিক্রয় জটিলতার কারণে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। এটা নিরসনে কাজ করছে সরকার।

তিনি বলেন, এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার। স্টেট স্পন্সরশিপ করে ডাকাতি হয়েছে এ খাতে। বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য কাজ করছি। বড় বড় পাওয়ার কোম্পানির সঙ্গে কথা হচ্ছে। আমরা গ্যাসের জন্য প্রচুর পরিমাণে কূপ খনন করতে চাই।

শফিকুল আলম বলেন, অপচয়কে ট্যাকেল দিতে ট্যাক্স বাড়ানো হয়েছে। বাজেটের বড় একটা অংশ দিয়ে বৈদেশিক ঋণ পরিশোধে করা যাচ্ছে।

সূত্রঃ দৈনিক আমার দেশ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24