বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ফিফটি করলেন শান্ত

  • সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৬.৩৬ পিএম
  • ১৮৭ জন

ইনিংসের গোড়াপত্তন করতে নেমে তানজিদ হাসান তামিম, মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের আউট হওয়া দেখেছেন। সতীর্থদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রাখেন নাজমুল হোসেন শান্ত। ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

ইনিংসের শুরু থেকেই ধীরস্থির ব্যাটিং করছেন শান্ত। মিচেল স্যান্টনারের করা ইনিংসের ২৪তম ওভারে ফিফটি করেন। অর্ধশতক হাঁকাতে ৭১ বল খেলেন এই বাঁহাতি ব্যাটার। সাতটি বাউন্ডারি মারেন তিনি।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের শুরুটা হয় হার দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরে যায় তারা। দলের পরাজয়ের দিনে ব্যাট হাতে হতাশা উপহার দেন শান্ত। প্রতিবেশী দেশটির বিপক্ষে ওয়ানডাউনে ব্যাট করতে নামেন। ২ বল মোকাবেলা করে কোনো রান না করতে পারা এই ব্যাটার আউট হন হার্শিত রানার বলে। দ্বিতীয় ম্যাচে দলের প্রয়োজনের মুহূর্তে ফিফটি করে ছন্দে ফিরলেন শান্ত।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24