বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

লা লিগা ছেড়ে চলে যেতে চাইছে রিয়াল মাদ্রিদ!

  • সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৪৩ এএম
  • ১৯৯ জন

স্প্যানিশ ফুটবলে পক্ষপাতের অভিযোগ তুলে লা লিগা ছাড়ার কথা ভাবছে রিয়াল মাদ্রিদ। অভিযোগের তীর সরাসরি লিগ সভাপতি হাভিয়ের তেবাসের দিকে, যিনি নাকি ইচ্ছাকৃতভাবে রিয়ালের বিরুদ্ধে কাজ করছেন। স্প্যানিশ দৈনিক স্পোর্ত জানিয়েছে, মাদ্রিদ মনে করছে তাদের প্রতি অন্যায্য আচরণ করা হচ্ছে এবং তেবাস সমস্ত ক্লাবকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছেন।

রিয়াল এখনো ইউরোপিয়ান সুপার লিগের স্বপ্ন আঁকড়ে ধরে আছে। তাদের সঙ্গী হিসেবে আছে বার্সেলোনাও। ২০২১ সালে অবশ্য এই প্রকল্প ব্যাপক সমালোচনার মুখে ভেস্তে যায়। তবে রিয়াল মাদ্রিদ এখনো কোনো বিকল্প পথ খুঁজছে, যেখানে সুপার লিগের পাশাপাশি লা লিগার বাইরে খেলার সম্ভাবনাও পরীক্ষা করে দেখা হচ্ছে।

লা লিগা ছাড়ার বিষয়টি সহজ নয়। ফিফার অনুমতি, নতুন লিগের স্বীকৃতি, এবং উয়েফার সমর্থন ছাড়া এটি সম্ভব নয়। কিন্তু রিয়ালের বর্তমান অবস্থান উয়েফার সঙ্গে সুপার লিগ ইস্যুতে এখনো খুব একটা ভালো নয়।

রিয়াল মাদ্রিদ যদি লা লিগা ছেড়ে দেয়ই শেষমেশ, তাহলে তারা বুন্দেসলিগা, লিগ ওয়ান বা সিরি আ-তে আশ্রয় চাইতে পারে। নতুন লিগে যোগ দিলে সেই প্রতিযোগিতার জৌলুস ও আর্থিক লাভ বাড়বে। তবে এত বড় পরিবর্তন বাস্তবে কতটা সম্ভব হবে, সেটাই এখন প্রশ্ন।

এক দেশের ক্লাব অন্য দেশে খেলার ঘটনা বিরল হলেও নজির আছে। ওয়েলসের ক্লাব কার্ডিফ সিটি, সোয়ানসি সিটি ও রেক্সহ্যাম ইংলিশ ফুটবল লিগে খেলে, আর কানাডার টরন্টো এফসি, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ও সিএফ মন্ট্রিয়াল মেজর লিগ সকারে যুক্তরাষ্ট্রের দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে।

তবে রিয়াল মাদ্রিদের মতো বিশ্বফুটবলের অন্যতম বৃহৎ ক্লাবের জন্য লা লিগা ছাড়ার সিদ্ধান্ত বাস্তবে রূপ নিলে শুধু স্পেন নয়, পুরো ইউরোপিয়ান ফুটবলে বড় প্রভাব ফেলতে পারে। তবে এই গুঞ্জন বাস্তব, নাকি লা লিগাকে চাপে ফেলার কৌশল, তাই এখন দেখার বিষয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24