শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

চিকিৎসায় বৈষম্য ৫ ঘণ্টা সড়কে আহতরা

  • সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.১০ এএম
  • ১৯০ জন

জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের চিকিৎসায় বৈষম্যের অভিযোগে আহত ও তাদের স্বজনরা রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে। চিকিৎসায় বৈষম্য দূরসহ কয়েকটি দাবি জানিয়ে পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারা সড়ক ছাড়েন। সোমবার দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে এ অবস্থান নেন তারা।

আন্দোলনকারীদের দাবি জুলাই-আগস্ট ঘটনায় আহতদের ‘এ’ এবং ‘বি’ এ দুই ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে। আহত এবং গুরুতর আহত। কিন্তু সরকার ‘এ’, ‘বি’, ‘সি’ এই তিন ক্যাটাগরি করে আহতদের চিকিৎসা দিচ্ছে। চিকিৎসায় বৈষম্য হচ্ছে উল্লেখ করে তারা জানান, ‘সি’ ক‍্যাটাগরিতে ‘এ’ এবং ‘বি’র মতো সুবিধা রাখা হয়নি। এটি বন্ধ করতে হবে।

এ ছাড়াও তৃণমূল পর্যায়ে আহতদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু করতে হবে এবং সুরক্ষায় আইন করতে হবে। তাদের সরকারি ভাতার আওতায় আনার দাবিও জানান।

এদিকে দুপুর ২টার দিকে পিজি হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন। পরে বিকাল ৫টার দিকে শাহবাগ চৌরাস্তায় মাঝামাঝি অবস্থান নিলে ব্যস্ততম এ স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

এ কারণে মৎস্য ভবন থেকে শাহবাগ হয়ে ফার্মগেট এবং কাঁটাবনমুখী যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। একইভাবে কাঁটাবন থেকে মৎস্য ভবনমুখী যানবাহন চলাচলও বন্ধ থাকে।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর আমার দেশকে দুপুরে জানান, দুপুরে ২০-৩০ জন লোক শাহবাগ মোড়ে রাস্তার মাঝখানে বসে পড়ে এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারা সড়ক ছেড়ে চলে যায়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24