বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানে আসছে নতুন সংগঠন

  • সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৬.৫০ পিএম
  • ২১২ জন

‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে সামনে রেখে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।

এ সময় তিনি বলেন, নতুন এই ছাত্রসংগঠনটি লেজুড়বৃত্তিক হবে না; স্বতন্ত্রভাবে কাজ করবে। নতুন ছাত্রসংগঠনের নীতি-আদর্শ হবে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।

শিগগিরই এই ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আত্মপ্রকাশ করার আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জনমত জরিপ করব। সেখান থেকে এই ছাত্রসংগঠনের নামসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করে ছাত্রসংগঠনটির আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।’

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সূত্রে জানা যায়, এ মাসেই দল দুটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। সে ক্ষেত্রে মূল দলের আগেই ঘোষণা আসবে ছাত্রসংগঠনের।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24