বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

সীতাকুণ্ডে বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

  • সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৩৪ পিএম
  • ২০৬ জন

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে এসএন করপোরেশন নামে শিপইয়ার্ডে পুরোনো জাহাজ কাটার সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ একজনের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।

নিহত ওই ব্যক্তির নাম আহমেদ উল্লাহ। তিনি শিপইয়ার্ডটির সেফটি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে, শনিবার সকালে ব্যবসায়ী শওকত আলী চৌধুরীর মালিকানাধীন শিপইয়ার্ড এস এন করপোরেশনে জাহাজ কাটার সময় বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন গুরুতর দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনাকবলিত কারখানাটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

 

সূত্রঃ যমুনা টিভি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24