বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

ধানমন্ডি ৩২-এ পাওয়া হাড়গোড় সংগ্রহ করেছে সিআইডি, চলছে পরীক্ষা-নিরীক্ষা

  • সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ২.২০ পিএম
  • ২২৬ জন

ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে হাড়গোড় পাওয়া গেছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন। ইতোমধ্যে এ আলামত সংগ্রহ করেছে সিআইডি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আলামত সংগ্রহ করে ক্রাইম সিন। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে সিআইডির একটি ফরেনসিক টিম ভবনের নিচে এসে এক টুকরো হাড়, এক সেট জামা ও এক জোড়া জুতা সংগ্রহ করেছে। তারা সেগুলো পরীক্ষা করে দেখবে হাড়টি মানুষের কিনা।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান যুগান্তরকে জানান, ঘটনাস্থল থেকে হাড়, জামা ও জুতাসহ বেশ কিছু স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। সিআইডির ফরেনসিক টিম সেগুলো পরীক্ষা করে দেখবে, এর সঙ্গে সন্দেহজনক কোনো কিছুর সংশ্লিষ্ট আছে কি না।

এর আগে রোববার আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কি-না এমন সন্দেহে ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পর সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24