বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

সোমবার রংপুরের পীরগাছায় হরতালের ডাক

  • সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬.১২ পিএম
  • ৩৩৯ জন
সংগৃহীত ছবি
রংপুরের পীরগাছায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে ব্যবসায়িক সমিতি। উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হাজারো নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ করেন। এ ঘটনায় ব্যবসায়ী সমিতি সংহতি প্রকাশ করে রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বাত্মক হরতালের ডাক দেয়।

বিএনপি’র নেতাকর্মীরা বলেন, একরামুল হক নামের এক শিক্ষার্থী‌ শনিবার রাতে পীরগাছা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছেন।
ই মামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পীরগাছা।

 

মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনে বিজয় মিছিলে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাধা প্রদান ও গুলিবর্ষণ করার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বলে দাবি করেন পীরগাছা বিএনপির নেতারা।

মামলাটি এজাহারভুক্ত হয়েছে জানিয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, মামলায় বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙ্গাকে ছাড়াও অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

তিনি বলেন মামলাটি অতি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

 

মামলার বাদী একরামুল হক এজাহারে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট সোমবার সারা দেশের ন্যায় রংপুরের পীরগাছা উপজেলায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। ওইদিন বেলা আড়াইটার দিকে স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।

এদিকে রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে উত্তাপ হয়ে উঠে পীরগাছা।

সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হতে থাকে উপজেলা বিএনপি অফিসের সামনে। পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অতি দ্রুত মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া। পরে মিছিলটি পীরগাছার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ ব্যাপারে আমিনুল ইসলাম রাঙ্গার বলেন, ‘মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উপজেলা বিএনপিকে ছোট করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এর প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে হাজারো জনগণ প্রতিবাদ জানাচ্ছে।’

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেল ও উপজেলা ইউনিয়ন পর্যায়ে বিএনপি নেতারা।

 

 

 

সূত্র: কালের কন্ঠ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24