বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

ইসির সঙ্গে বৈঠকে বিএনপি

  • সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.১৩ পিএম
  • ২০০ জন

দীর্ঘ ছয় বছর নির্বাচন কমিশনে গেল বিএনপি। রোববার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে যায় দলটির একটি প্রতিনিধি দল। মূলত নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করতেই দলটি সেখানে গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকটি শুরু হয়েছে।

নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে চলা এ বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

আর বিএনপির পক্ষ থেকে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,  সালাহউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত নভেম্বরে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে অন্তর্বতী সরকার। তাদের দায়িত্ব নেওয়ার পর এটিই বিএনপির সঙ্গে প্রথম বৈঠক।

বৈঠকে যোগ দেওয়ার আগে সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমে বলেন, ‘জাতীয় নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলাপ করতেই আমরা এখানে এসেছি। কমিশনের সংসদ নির্বাচন সংক্রান্ত কাজ-কর্মের বিষয়াদি সম্পর্কে আমরা অবহিত হতে চাই।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24