বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

পারিশ্রমিক ছাড়াই বাংলাদেশ ছাড়লেন শ্রীলঙ্কান অলরাউন্ডার

  • সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১১.১৪ এএম
  • ২১৩ জন
সংগ্রহীত ছবি
বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে যখন উত্তাল ক্রিকেটাঙ্গন, তখন কোনো পারিশ্রমিক ছাড়াই বাংলাদেশ ছেড়েছেন দুর্বার রাজশাহীর শ্রীলঙ্কান অলরাউন্ডার লাহিরু সামারাকুন। তার দাবি, পারিশ্রমিক হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির কাছ থেকে একটি টাকাও পাননি তিনি।

চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন সামারাকুন। গত ৩০ ডিসেম্বর রাজশাহীর প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে চার ওভারে ৬৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন এই অলরাউন্ডার।

এমন হতাশাজনক পারফরম্যান্সের পর আর মাঠে নামা হয়নি তার। গতকাল বুধবার রাজশাহী দলের ক্যাম্প ছেড়ে শ্রীলঙ্কার পথে রওয়ানা হয়েছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। 

বাংলাদেশ ত্যাগের আগে সামারাকুন বলেছেন, ‘তারা (রাজশাহী কর্তৃপক্ষ) আমাকে কিছুই দেয়নি (পারিশ্রমিক হিসেবে), একেবারে শূন্য।’

গত ২১ জানুয়ারি বিপিএলের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে একটি অভিযোগও দায়ের করেন সামারাকুন।

সেখানে তিনি উল্লেখ করেন কোনো টাকা না পাওয়ার কথা। শুধু তাই নয়। তার দাবি, গত ১৫ জানুয়ারির পর থেকে ক্রিকেটারদের জন্য বরাদ্দ দৈনিক ভাতাও তাকে দেয়নি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। 

সেসময় সামারাকুন একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি আমাকে এখনও একটি টাকাও দেয়নি।

আমি প্রতিদিন তাদেরকে টাকার ব্যাপারে জিজ্ঞাসা করি। কিন্তু তারা বলে যে, তারা আগামীকাল আমাকে খেলার পরে বা আজ রাতেই টাকা দিয়ে দেবে। সেই “কাল” আর কখনোই আসে না।’ 

সূত্রঃ কালের কন্ঠ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24