বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

রেল বন্ধ রেখে আন্দোলন দুঃখজনক: উপদেষ্টা

  • সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ১২.০৮ পিএম
  • ২৩৪ জন

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রসঙ্গে বলেছেন, দাবি-দাওয়া থাকতে পারে। কিন্তু যাত্রীদের জিম্মি করে আন্দোলন অত্যন্ত দুঃখজনক। মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দাবির বিষয়ে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে। রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই, যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে। আলোচনা চলছে, সমাধান হবে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, সোমবার দিনগত রাত ১২টার পর থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। আর এতে বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল।

শীতের মধ্যে পরিবার-পরিজন নিয়ে স্টেশনে আসা যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। স্টেশনের মাইকে ঘোষণা করা হচ্ছে, অনিবার্য কারণবশত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যেসব যাত্রী ট্রেনের টিকিট অগ্রীম কেটেছেন তাদের টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে।

লেখাঃ দৈনিক আমার দেশ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24