Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/fields/button_set/field_button_set.php on line 57

Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/fields/media/field_media.php on line 46

Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/fields/text/field_text.php on line 17

Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/fields/select/field_select.php on line 17

Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/fields/editor/field_editor.php on line 46

Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/fields/sorter/field_sorter.php on line 17

Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/fields/typography/field_typography.php on line 50

Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/extensions/options_object/options_object/field_options_object.php on line 42

Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/extensions/import_export/import_export/field_import_export.php on line 42
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

এসকে সুরের লকারে মিলল ৫ কোটি টাকার সম্পদ

  • সময়: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ১২.৫৪ পিএম
  • ২০৯ জন

দিনভর নাটকীয়তার মাধ্যমে শেষ হলো বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর (এস কে সুর) গোপন লকার খোলার কার্যক্রম। রোববার কেন্দ্রীয় ব্যাংকে তার লকারে অভিযান চালিয়ে এক কেজি স্বর্ণ, ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার, ৫৫ হাজার ইউরো ও ৭০ লাখ টাকার এফডিআর পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সবমিলিয়ে ৪ কোটি ৭৫ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। টানা ১০ ঘণ্টার অভিযান শেষে দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কাজী সায়েমুজ্জমান বলেন, ‘দুদকের অনুমোদন ক্রমে এসকে সুরের জ্ঞাত আয়বর্হিভূত সম্পদের তথ্য থাকায় তার সম্পদের হিসাব দেওয়ার জন্য নোটিশ দেয়া হয়। কিন্তু তিনি হিসাব জমা দেননি। এজন্য আমরা তার সম্পদ অনুসন্ধানের জন্য তার বাসায় অভিযান চালাই। অভিযানে তথ্য পাওয়া যায় তার কেন্দ্রীয় ব্যাংকের লকারে মালামাল রয়েছে। তার ভিত্তিতে আদালতের অনুমোদন ক্রমে রোববার ১১টায় বাংলাদেশ ব্যাংকের লকারে তল্লাশি করতে এসেছি। সারাদিন তল্লাশি শেষে এক কেজি ৫ গ্রাম স্বর্ণ, ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার, ৫৫ হাজার ইউরো ও ৭০ লাখ টাকার এফডিআর পেয়েছি। যেসব এফডিআর পাওয়া গেছে তা তার নামে নয়। যেসব অ্যাকাউন্টে আছে তা আমরা যাচাই করবো।’

তিনি আরো বলেন, ‘আমরা যা পেয়েছি তার ২২ পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি। সোমবার আদলতে উপস্থাপন করবো। যে সম্পদ পাওয়া গেছে তা কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রাখা হয়েছে। আদালত পরবর্তীতে যে ধরনের নির্দেশা দিবেন সেভাবে কাজ করবো। এছাড়া পরবর্তীতে বিচার-বিশ্লেষণ করে দেখা হবে এসব বৈধ আয়ের অন্তভূক্ত কিনা।’

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসাইন খান বলেন, ‘আজকে আদলতের নির্দেশে কেন্দ্রীয় ব্যাংকের পক্রিয়া মেনে লকারে অভিযান পরিচালনা করেছে দুদক। যেসব সম্পদ পাওয়া গেছে তা বাংলাদেশ ব্যাংকের জিম্মায় রয়েছে। আদলতের নির্দেশনা মেনে সরকারের কোষাগারে অস্থায়ীভাবে এসব সম্পদ জমা দেওয়া হবে। অথবা আদালত যে নির্দেশনা দিবে তা পালন করা হবে।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com