বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

সিলেটের বিদায়, প্লে অফে বরিশাল

  • সময়: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ৫.৩৮ পিএম
  • ১৯৪ জন

বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল ফরচুন বরিশাল। অন্যদিকে বিদায় নিশ্চিত হয়েছে সিলেট স্ট্রাইকার্সের। রবিবার দিনের প্রথম ম্যাচে সিলেটকে আট উইকেটে হারায় বরিশাল। ফ্রাঞ্চাইজিটির এই জয়ের নায়ক ফাহিম আশরাফ।

আগে ব্যাট করতে নেমে ফাহিমের দুর্দান্ত বোলিংয়ে ১১৬ রানে গুটিয়ে যায় সিলেট। ফ্রাঞ্চাইজিটির ইনিংসের অর্ধেক পকেটে পুরেন ফাহিম। বিনিময়ে মাত্র ৭ রান খরচ করেন এই পাকিস্তানি ক্রিকেটার।

ফাহিমের বোলিং তাণ্ডবের দিনে সিলেটের কোনো ব্যাটার টি-টোয়েন্টিসূলভিইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ২৮ রান করেন আসান বাটি। এক বল বেশি খেলেন তিনি। ১৯ বলে ২৪ রান করেন জাকের আলি। এছাড়া ১৩ রান করেন তানজিম হাসান সাকিব। ফাহিমের ফাইফারের দিনে দুটি করে উইকেট নেন মোহাম্মদ নবি ও জেমস ফুলার।

জবাবে ৪ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় বরিশাল। ৫১ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল। ৪২ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। ৩০ বল খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। সিলেটের হয়ে নাহিদুল ইসলাম ও সুমন খান একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট স্ট্রাইকার্স: ১১৬/১০ (১৮.১ ওভার); আসান বাটি ২৮, জাকের ২৪; ফাহিম আফরাফ ৭/৫

ফরচুন বরিশাল: ১২০/২ (১৬ ওভার); তামিম ৫২, মুশফিক ৪২; সুমন ১/১৭

ফল: বরিশাল ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা: ফাহিম আশরাফ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24