বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চায় বিএনপি

  • সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ২.০৬ পিএম
  • ১৭৪ জন

দেশের বৃহত্তর স্বার্থে এ বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি। ভোট বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর এ বছরের জুলাই-আগস্টে নির্বাচন আয়োজন সম্ভব।

তিনি বলেন, ভোট যতই বিলম্বিত হচ্ছে, ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে।

এ সময় বিএনপির এই নেতা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই আসে না।

তড়িঘড়ি করে ফ্যাসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে। যে বিচার শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।

সীমান্ত ইস্যুতে সরকারের শক্ত অবস্থানের প্রশংসা করে বিএনপি মহাসচিব দলের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদও জানিয়েছেন বিএনপির মহাসচিব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24