বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

হেলসের সেঞ্চুরিতে হেসেখেলে জিতল রংপুর

  • সময়: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৬.১২ পিএম
  • ১৭৩ জন

বিপিএলের নবম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। উত্তর বঙ্গের দলটির জয়ের দিনে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন অ্যালেক্স হেলস।

আগে ব্যাট করে স্কোরবোর্ডে ২০৫ রান জড়ো করে সিলেট। জবাবে ৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর। দলকে জেতানোর পথে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেন হেলস। ৫৬ বলে ১০ চারের পাশাপাশি ৭টি ছয় মারেন ইংলিশ ব্যাটার। এটা এবারের বিপিএলের তৃতীয় শতক। এর আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ঘরে পা রাখেন উসমান খান ও থিসারা পেরেরা।

রংপুরের হয়ে ৪৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৮০ রান করেন সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে হেলস ও সাইফ মিলে গড়েন ১৮৬ রানের জুটি। বিপিএলের ইতিহাসে এটা চতুর্থ সর্বোচ্চ জুটি। রংপুরের পতন হওয়া দুটি উইকেটই নেন তানজিম হাসান সাকিব।

এর আগে রনি তালুকদার ও জাকির আলির ফিফটিতে রান পাহাড়ে চড়ে সিলেট। শেখ মাহেদি হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৫৪ রানের ইনিংস খেলেন রনি। এই ওপেনারের ৩২ বলের ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ৩ ছয়ের মারে।

৩৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেন জাকির। কোনো অংশ কম যাননি অ্যারন জোন্স ও জাকের আলি। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন তারা। ১৯ বলে ৩৮ রান করেন জোন্স। জাকেরের ব্যাট থেকে আসে ২০ রান। মাত্র ৫ বল খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। রংপুরের হয়ে ৩১ রানের বিনিময়ে ২ উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া মাহেদি ও আকিফ জাভেদের শিকার ১টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট স্ট্রাইকার্স: ২০৫/৪ (২০ ওভার)

রনি ৫৪, জাকির ৫০

সাইফুদ্দিন ২/৩১

রংপুর রাইডার্স: ২১০/২ (১৯ ওভার)

হেলস ১১৩*, সাইফ ৮০

তানজিম সাকিব ২/২৩

ফল: রংপুর ৮ উইকেটে জয়ী

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24