বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান

  • সময়: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ৩.৫৫ পিএম
  • ১৯৮ জন

চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশ
অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ের চার নম্বর গেটের সামনে তারা অবস্থান নেন। এ সময় সচিবালয়ের সামনে কমপক্ষে ১০০ জনকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন, ‘লাল সবুজের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’।

৪০তম ক্যাডেট এসআই ব্যাচে পুলিশ এইআই পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৮৫৭ জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৮২৩ জন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে চার ধাপে ৩২১ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে ২৮৮ জন পুরুষ, নারী ৩৩ জন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24