মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন সালাহ

  • সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ৪.০৩ পিএম
  • ১৮৭ জন

লিভারপুলের সঙ্গে মোহাম্মদ সালাহ’র চুক্তি নবায়নের কথা থাকলেও সেটা এখনও আলোর মুখ দেখেনি। তাই এই মিশরীয় ফরওয়ার্ড জানিয়ে দিলেন, চলমান মৌসুম শেষেই মার্সিসাইডের ক্লাব ছাড়ছেন তিনি।

২০২২ সালে সবশেষ লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করেন সালাহ। সে চুক্তি আছে চলমান মৌসুম পর্যন্তই। গত কয়েক মাসে সালাহ একাধিকবার চুক্তি নবায়ন করে লিভারপুলে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। যদিও এই বিষয়টি তার হাতে নেই বলেও জানিয়েছেন সালাহ।

লিভারপুল থেকে বিদায় নেওয়ার আগে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতার দিকে মনোযোগ দিয়েছেন সালাহ। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এই তারকা ফুটবলার বলেন, ‘গত সাত বা আট বছরে সাক্ষাৎকারে বলেছি, আমি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। কিন্তু এই প্রথম বলছি আমি লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিততে চাই।’

সালাহ আরও বলেন, ‘কেন এমনটা বলছি সেটা জানি না। হতে পারে যে, আমরা যেভাবে লিগ জিতেছি সেটা সেভাবে উদযাপন করিনি। লিভারপুলে এটা আমার শেষ বছর। তাই আপনি চান। তাই খুব স্বাভাবকিভাবেই আপনি এই শহরটির জন্য বিশেষ কিছু করতে চাইবেন।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com