বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

চট্টগ্রামে সাবেক তথ্যমন্ত্রী ও সাংবাদিকসহ ১০৯ জনের বিরুদ্ধে মামলা

  • সময়: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১.৩৫ এএম
  • ২৬২ জন

চট্টগ্রামে সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং ২৮ সাংবাদিকসহ মোট ১০৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার হাসিনা মমতাজ নামে এক শিক্ষক বাদি হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এ মামলা করেন।

আদালত অভিযোগ আমলে নিয়ে তা তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী হাসিনা মমতাজ একটি কলেজের শিক্ষক।

মামলার এজাহারে অভিযোগ করা হয়,  ৪ আগস্ট কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালায় ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা। সাংবাদিকরা এই সত্য ঘটনা সঠিকভাবে তুলে ধরেননি। হামলায় প্ররোচনাকারী ও নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয় বিবাদীদের।

তবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম.শামসুল ইসলাম যুগান্তরকে বলেন, এই মামলায় যিনি বাদী হয়েছেন তাকে অপকর্ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজ থেকে পদত্যাগে বাধ্য করেন বলে আমরা জানি। তিনি কার প্ররোচনায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকসহ মূলধারার গণমাধ্যমের কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন তা আমরা খতিয়ে দেখছি।

অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই মিথ্যা মামলায় সাংবাদিকদের জড়িয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

 

সূত্রঃ যুগান্তর

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24