বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় বরণ করতে প্রস্তুত

  • সময়: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১০.২৬ এএম
  • ২৩৫ জন

দেশের মানুষ আজ উচ্ছ্বসিত কণ্ঠে ও তাদের হৃদয়নিংড়ানো ভালোবাসায় জামায়াতে ইসলামীকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বরণ করতে প্রস্তুত বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, শুধু ভোটের সময় নয়, সব সময় দেশের মানুষের পাশে ছিল জামায়াতে ইসলামী। বিগত স্বৈরাচারী সরকার এ দলের নেতাকর্মীসহ আলেম-ওলামাদের কারাগারে স্থায়ী বসবাসের জায়গা করে রেখেছিল। আর সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন দলের নেতাকর্মীরা। তাই দেশের মানুষ আজ উচ্ছ্বসিত কণ্ঠে ও তাদের হৃদয়নিংড়ানো ভালোবাসায় জামায়াতে ইসলামীকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বরণ করতে প্রস্তুত।

শনিবার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহর সভাপতিত্বে ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ মনির হোসাইন হেলালীর পরিচালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির বিল্লাল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় শূরা সদস্য ও নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জামায়াতের চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, কর্ম পরিষদ সদস্য মুহাদ্দিস আবু নছর আশরাফী ও উপজেলা জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলাম মাস্টার।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24