বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

ফেনসিডিলসহ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

  • সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪.০৮ পিএম
  • ২৩৩ জন

চাঁদপুরের কচুয়ায় ফেনসিডিলসহ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দুরন্ত ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি।

বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই মাজহারুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া পৌরসভার কড়াইয়া বিশ্বরোড সংলগ্ন মায়ের দোয়া মৎস্য আড়ৎ এর সামনে থেকে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করেন।

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. মজিবুর রহমান দুরন্ত ইব্রাহিমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুরন্ত ইব্রাহিম রাজনীতির আড়ালে দীর্ঘদিন ফেনসিডিলের ব্যবসা করে আসছে। বুধবার বিশ্বরোড এলাকায় অভিযান চলাকালীন তার কাছে ১০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তাকে আটক করে চাঁদপুর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।

কচুয়া থানার ওসি এম. এ হালিম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি দুরন্ত ইব্রাহিমকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24