বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের নায়কের অবসর ঘোষণা

  • সময়: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩.৫৪ পিএম
  • ২৪১ জন

ব্যাট প্যাড গুছিয়ে রাখার সিদ্ধান্তটা ২০২১ সালেই নিয়ে ফেলেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তান ক্রিকেটের অস্থিরতায় দলে সুযোগ না পেয়ে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তারকা এই পেসার। তবে সেই অভিমান ভেঙে পড়ে ফের জাতীয় দলে ফেরেন তিনি। যদিও সেই ফেরাটা লম্বা হয়নি। মাত্র ৯ মাস না যেতেই ফের অবসরে যেতে হয়েছে তাকে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অবসর ভাঙেন আমির। বিশ্বকাপে খেলেনও। যদিও আসরটা পাকিস্তানের একেবারেই ভালো যায়নি। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। এরপর আমির আর দলে সুযোগ পাননি।

সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও দলে ডাক পড়েনি তার। যে কারণে তিনি বুঝে যান আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলা হচ্ছে না তার। যে কারণে সবশেষ ২০১৭ সালে ভারতকে হারিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো এই নায়ক অবসরের ঘোষণা দিয়েছেন। যা এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পিসিবি।

শুধু আমিরই নয় অবসর ভেঙে আমিরের মতো ফেরা ইমান ওয়াসিমের অবসরের বিষয়টিও বিবৃতিতে নিশ্চিত করেছে পিসিবি। যদিও এই আনুষ্ঠানিক ঘোষণার আগেই গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সিদ্ধান্তটি জানিয়েছিলেন ইমাদ। দুজনই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পাননি।

আমির তার বিদায়ী বার্তায় জানিয়েছেন, ‘তিনটি ফরম্যাটেই পাকিস্তানের হয়ে খেলাটা অনেক সম্মানের। আমি জানি এটি একটি কঠিন সিদ্ধান্ত, তবে আমি মনে করি পরবর্তী প্রজন্মের জন্য ব্যাট হাতে নেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় উন্নীত করার এটাই সঠিক সময়।

আমির আরও বলেন, ‘আমি পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। তারা বছরের পর বছর ধরে সমর্থন করে গেছে। আমি দলের শ্রেষ্ঠত্ব দেখার অপেক্ষায় রইলাম। আমার ক্যারিয়ার জুড়ে সবসময় আমাকে সমর্থন করার জন্য আমি পাকিস্তান ভক্তদের ধন্যবাদ জানাতে চাই।’

উল্লেখ্য, ২০০৯ সালের জুনে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন আমির। তিন ফরম্যাটে ২৭১ উইকেট এবং ব্যাট হাতে ১১৭৯ রান করেন আমির।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24