বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ধবলধোলাই থেকে বাঁচতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

  • সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১১.১০ এএম
  • ২৪০ জন

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। ধবলধোলাই এড়াতে আজ সন্ধ্যায় আবারও মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।

এর আগে প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৯৪ রানের লক্ষ্য ছুড়েও ৫ উইকেটের ব্যবধানে ম্যাচ হারে মেহেদী হাসান মিরাজের দল। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ টার্গেট ছুড়ে ২২৮ রানের। যার জবাব দিতে নেমে ৭৯ বল আগে ৭ উইকেটের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

এমন হারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সিরিজ জয়ের কীর্তি ভেঙে গেছে বাংলাদেশের। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতেছিল টাইগাররা। এবারের হারে যা ভেঙে গেছে।

প্রথম দুই ম্যাচে বাজে হারে তৃতীয় ম্যাচে জয় পাওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এ ম্যাচে তাই পরিবর্তন আসতে যাচ্ছে একাদশে তা একরকম নিশ্চিত। এক্ষেত্রে প্রথম দুই ম্যাচে খুব একটা রান না পাওয়া সৌম্য সরকার অথবা লিটন দাসের জায়গায় অন্য একজনকে দেখা যেতে পারে। এছাড়াও রিশাদ হোসেনের জায়গায় দেখা যেতে পারে নাসুম আহমেদকে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24