বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

সংস্কারের আওতায় তামাক আইন শক্তিশালী করা হবে

  • সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১১.১৮ এএম
  • ২৫১ জন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, সার্বিক সংস্কারের আওয়ায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি শুল্ক বাড়ানোর বিষয়টিও চিন্তায় আছে।

মঙ্গলবার গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে প্রজ্ঞা ও আত্মার পক্ষ থেকে জনস্বাস্থ্য উন্নয়ন ও রাজস্ব আয় বাড়াতে তামাক কর এবং তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে প্রস্তাব দেওয়া হয়।

রাজধানীর আগারগাও এনবিআর কার্যালয়ে ওই বৈঠকে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘সবাই কর কমাতে আসে আপনারা কর বাড়াতে এসেছেন এজন্য ধন্যবাদ। আপনাদের সবগুলো সংস্কার প্রস্তাব যৌক্তিক। আসন্ন বাজেট তৈরিতে এগুলো বিবেচনায় আনব এবং আইন সংশোধনে যথার্থ ভূমিকা রাখব।’

বৈঠকে জানানো হয়, তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে কর বৃদ্ধির মাধ্যমে তামাক পণ্যের মূল্যবৃদ্ধি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি। তবে বাংলাদেশে তামাকপণ্য অত্যন্ত সস্তা ও সহজলভ্য এবং তামাক কর কাঠামো ত্রুটিপূর্ণ। এতে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী তামাক ব্যবহারে বিশেষভাবে উৎসাহিত হচ্ছে। তামাক ব্যবহারের কারণে দেশে বছরে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় সরকারের স্বাস্থ্য ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে।

মূল্যস্ফীতি এবং আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে সব ধরনের সিগারেটের দাম বৃদ্ধি, নিম্নস্তরের সিগারেটের দাম বৃদ্ধির ক্ষেত্রে সম্পূরক শুল্ক খুচরা মূল্যের কমপক্ষে ৭০ শতাংশ করা এবং সিগারেটে বহুস্তর বিশিষ্ট অ্যাডভ্যালোরেম কর পদ্ধতির পরিবর্তে ইউনিফর্ম স্পেসিফিক বা মিক্সড (স্পেসিফিক ও অ্যাডভ্যালোরেম) কর পদ্ধতি প্রচলনের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি এবং জনস্বাস্থ্য উন্নয়নের সুযোগ রয়েছে বলে আলোচনায় জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ সম্পর্কে বৈঠকে অবহিত করা হয়। এ সময় এনবিআর’র তথ্য তুলে ধরে জানানো হয়, আইন শক্তিশালীকরণের সঙ্গে তামাক রাজস্ব কমার কোনো সম্পর্ক নেই।

আলোচনায় অংশ নেন- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, আত্মা’র আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন, সহ-আহ্বায়ক নাদিরা কিরণ ও মিজান চৌধুরী, প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের এবং কর্মসূচি প্রধান মো. হাসান শাহরিয়ার।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24