বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

  • সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৯.০২ এএম
  • ২৩১ জন

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বুধবার দিবাগত ১২টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ। এর ফলে দৌলতদিয়া জিরো পযেন্ট থেকে বাংলাদেশ হ্যাচারিজ এলাকা পর্যন্ত ২ কিলোমিটার এলাকায় পারাপারের জন্য শত শত বাসও ট্রাক আটকে রয়েছে।

বিষয়টি সকাল সাড়ে ৭টার দিকে যুগান্তরকে নিশ্চিত করেছেন-বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন।

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি ও ঘাটসূত্রে জানা যায়, বুধবার দিবাগত ১২টা ৪০ মিনিটে

পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন  যুগান্তরকে বলেন, ঘনকুয়াশায় বুধবার দিবগত ১২টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেই। তবে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে কিছু ট্রাক আটকে আছে, বর্তমানে এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১৭টি ফেরি থাকলে ১২টি ফেরি যাত্রীদের পারাপারে নিয়োজিত রয়েছে এবং তিনটি ফেরিঘাট ঘাট চালু আছে বলে জানান এই কর্মকর্তা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24