বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ঘরের মাঠে ভারতকে হারাতে চান কাবরেরা

  • সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১০.৩৫ এএম
  • ২৩৬ জন

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের গ্রুপে ভারতকে পেয়েছে বাংলাদেশ। আগামী বছরের মার্চের এই ম্যাচের উত্তাপ টের পাচ্ছেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

২০২৭ এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ড্র সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়। সবশেষ ফিফা র‌্যাংকিং অনুযায়ী পট-৪ এ জায়গা হয় বাংলাদেশের। ড্রয়ে সি-গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, হংকং ও সিঙ্গাপুর।

গ্রুপের চার দলের মধ্যে ফিফা র‌্যাংকিংয়ে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ, ১৮৫তম। এই গ্রুপের শীর্ষ দল ভারত, ফিফা র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ১৩৭তম।

মুখোমুখি পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও দুদলের সবশেষ ম্যাচের ফল আশা জাগানিয়া। ২০২১ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-১ গোলে রুখে দিয়েছিল বাংলাদেশ। ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ে কলকাতার সল্ট লেকে ভারতের বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করেছিল লাল-সবুজরা।

আগামী মার্চে এশিয়ান কাপের বাছাই শুরু হবে। ২৪ দল ছয় গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে ম্যাচগুলো। কাবরেরা বলেন, ‘আমরা চ্যালেঞ্জিং গ্রুপে পড়েছি। এই গ্রুপ নিয়ে আমি রোমাঞ্চিত।’ ভারত ম্যাচ নিয়ে কোচ বলেন, ‘অসাধারণ ম্যাচ হবে আমাদের জন্য। রোমাঞ্চকর গ্রুপ হয়েছে। চ্যালেঞ্জিংও। এটি একটি আকর্ষণীয় গ্রুপ। আমরা ঘরের মাঠে জয় পেতে চাই।’

কোচ যোগ করেন, ‘ভারতের বিপক্ষে আমাদের ভালো খেলার সুযোগ রয়েছে। সিঙ্গাপুরকে নিয়ে কাবরেরা বলেন, সিঙ্গাপুর র‌্যাংকিংয়ে এগিয়ে। সিঙ্গাপুর সম্ভবত আক্রমণে সবচেয়ে শক্তিশালী দল। আমাদের সম্ভাবনা রয়েছে তাদের সঙ্গে লড়াই করার।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24