বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৪.২ ডিগ্রিতে

  • সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০.৩৭ এএম
  • ৩১২ জন
সংগ্রহীত ছবি

দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ছে। মঙ্গলবার এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল সোমবার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগের দিন রবিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। নভেম্বর মাসজুড়ে এমন আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

সকাল ৯টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় বেশ শীত অনুভূত হচ্ছে। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করবে। ২৮ নভেম্বর সাগরে নিম্মচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের এ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ফলে ওই সময় তাপমাত্রা আবার বাড়বে। নিম্নচাপের প্রভাব কেটে গেলে ১ ডিসেম্বর থেকে আবার তাপমাত্রা কমে শীত অনুভূত হবে।

সূত্রঃ কালের কন্ঠ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24