বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো দারুণ একটি ফিচার

  • সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৪.০৫ পিএম
  • ৩৫৬ জন

এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হলো দারুণ একটি ফিচার। এবার ব্যবহারকারীদের সুবিধার্থে মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজেই টেক্সটে রূপান্তর করা যাবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তরিত করা যাবে ‘যাতে আপনি যে কোনো কাজ ও কথোপকথন’ বিনা বাধায় চালিয়ে যেতে পারেন। এই ট্রান্সক্রিপ্টগুলো নিজের ডিভাইসে তৈরি হয়। তাই অন্য কেউ, এমনকি হোয়াটসঅ্যাপও আপনার ব্যক্তিগত মেসেজ শুনতে বা পড়তে পারবে না।

বর্তমানে ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ, এবং রুশ ভাষা অ্যান্ড্রয়েডে ট্রান্সক্রিপ্ট ফিচার সমর্থন করবে। অপরদিকে আইওএস–এ এই ফিচার ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরিয়ান, তুর্কি, চীনা এবং আরবি ভাষায় ব্যবহার করা যাবে। আর আইওএস ১৭ এবং তার পরবর্তী সংস্করণে ডেনিশ, ফিনিশ, হিব্রু, মালয়, নরওয়েজীয়, ডাচ, সুইডিশ এবং থাই ভাষার সমর্থন পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট চালু করতে হবে। এরপর চ্যাট সেকশনের এই অপশনটি পাওয়া যাবে। তারপর কোনো একটি ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তরের জন্য সেটির ওপর চাপ দিয়ে ধরে থাকুন এবং ‘ট্রান্সক্রাইব’ অপশনে ট্যাপ করুন।

আগামী সপ্তাহগুলোর মধ্যে নতুন ফিচারটি বিশ্বব্যাপী চালু হবে। ভবিষ্যতে আরও ভাষা এই ফিচারের সঙ্গে যুক্ত করা হবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24