মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

মামুন-জিয়াউলসহ ৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে কাল

  • সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৫.৫১ পিএম
  • ১৬০ জন

জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল (২০ নভেম্বর) হাজির করা হবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ আটজনকে। মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রসিকিটর আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে এই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। যাদের আগামীকাল ট্রাইব্যুনালে হাজির করা হবে তারা হলেন- সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক আরাফাত হোসেন।

সোমবার জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও সাবেক একজন বিচারপতিসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com