বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

চাঁদপুরে ১৩৯০ কেজি পলিথিন জব্দ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২.১০ পিএম
  • ১৯৪ জন

চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে হাজীগঞ্জ বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৩৯০ কেজি পলিথিন জব্দ এবং ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, হাজীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মকিমাবাদ মেয়র পার্ক এলাকায় মাহি প্যাকেজিং নামে প্রতিষ্ঠানের মিজানুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১৩০০ কেজি পলিথিন জব্দ, বালুর মাঠ এলাকার মো. মাইনুদ্দিনের নুরজাহান প্যাকেজিং থেকে ৫০ কেজি পলিথিন জব্দ এবং তাকে ১ হাজার টাকা জরিমানা এবং হকার্স মার্কেটের সফিকুর রহমানের বৃষ্টি প্যাকেজিং হাউজ থেকে ৪০ কেজি পলিথিন জব্দ এবং ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া অভিযানে উপস্থিত ছিলেন।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

আইনশৃঙ্খলা রক্ষার্থে হাজীগঞ্জ থানার একদল চৌকস পুলিশ দল অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার প্রতিটি স্থানে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24