বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

কম দামে ডিম মিলবে ১৩ স্থানে

  • সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৬.২৫ পিএম
  • ১৮৮ জন

ঢাকার দুই সিটি করপোরেশনে ১৩টি সাবস্টেশনে সুলভ মূল্যে ডিম পাওয়া যাবে।  আগামীকাল রোববার থেকে ডিম বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

শনিবার সকালে রাজধানীতে বিএফডিসিতে ‘বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী’ শীর্ষক এক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আলীম আখতার খান বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭টি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬টি স্থানে এ কার্যক্রম চলবে। এতে সুলভ মূল্যে ক্রেতারা ডিম কিনতে পারবেন বলে আশা করছি।

আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।  অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারের সুশাসন দরকার।

ভোক্তাদের অনুকূলে কাজ করলেও তাদের অধিকার নিশ্চিতে যে কাজ করা প্রয়োজন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তা পরিপূর্ণভাবে করতে পারেনি বলেও মনে করেন আলীম আখতার খান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24