বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ফিলিস্তিনের সমর্থনে পিএসজির মাঠে বিশাল ব্যানার

  • সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৬.১৩ পিএম
  • ২৬৫ জন

গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে পিএসজির মাঠে বিশাল ব্যানার টাঙ্গানো হয়েছে।

বুধবার রাতে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ফিলিস্তিনের সমর্থনে ব্যানার উন্মোচন করে পিএসজির এক দল সমর্থক।

খেলা শুরুর আগে পিএসজির ‘ওতেইয়ি কপ’ সমর্থকগোষ্ঠি ফিলিস্তিনের মুক্তির দাবিতে গ্যালারিতে বিশাল আকৃতির ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা ব্যানার প্রদর্শন করেন।

বিষয়টি ভালোভাবে নেননি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতাইয়ু। ফরাসি ক্লাবকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন তিনি।

স্থানীয় এক রেডিওতে ক্লাবটিকে নিষেধাজ্ঞার মতো কঠিন শাস্তি দেওয়া হবে কি-না, এমন প্রশ্নের উত্তরে সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতাইয়ু বলেন, ‘আমি কোনো কিছু উড়িয়ে দিচ্ছি না। পিএসজির কাছে আমি এর ব্যাখ্যা জানতে চাইব।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24